টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি ইশান কিষাণের

0
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি ইশান কিষাণের

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত হাফ সেঞ্চুরির সুবাদে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ইশান কিষাণ। টুর্নামেন্টে তিনটি অর্ধশতকের মাধ্যমে ৩১৭ রান করেছেন তিনি।

তবে টুর্নামেটের মাঝে রান খরায় থাকলেও, ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ বলে হাফ সেঞ্চুরি করায় শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা। কিষাণ এখন অভিষেকের চেয়ে মাত্র চার রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন। নিউজিল্যান্ডের টিম সেইফার্ট (ষষ্ঠ) এবং ইংল্যান্ডের জ্যাকব বেথেল (১৬তম)ও ক্যারিয়ারের সর্বোচ্চ উন্নতি করেছেন।

এছাড়া নিজনিজ্যােন্ডের ফিন অ্যালেন (২০তম), প্লেয়ার-অফ-দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসন (২২তম) এবং শিবম ডুবে (২৭তম) স্থান রয়েছেন। বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া সত্ত্বেও, ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী শীর্ষে তার স্থান হারিয়েছেন। আফগানিস্তানের রশিদ খান গ্রুপ পর্বের বাইরে খেলতে না পারলেও আবারও এক নম্বরে উঠে এসেছেন।

অন্যদিকে ১৩ উইকেট নেওয়ার পর ইংল্যান্ডের আদিল রশিদ চতুর্থ, যেখানে জসপ্রীত বুমরাহ ১৪ উইকেট নেওয়ার ফলে ষষ্ঠ এবং অক্ষর প্যাটেল আছেন ১৭তম স্থানে।

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা এবং ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার তিন ধাপ এগিয়ে নবম স্থানে এবং ইংল্যান্ডের উইল জ্যাকস ১৩তম স্থানে উঠে এসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here