টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার

0
টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার

টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীদের প্রবেশপত্র ও মূল সাটিফিকেট জব্দ করা হয়েছে। এছাড়াও মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সঙ্গে প্রশ্নপত্র এবং চাকরি দেয়ার নামে টাকা আদান-প্রদানের কথোপকথনসহ নানা আলামত পাওয়া গেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে বেল্লাল হোসেন (৩৩), একই উপজেলার নলশোধা গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫২), সদর উপজেলার আশেকপুর এলাকার মৃত রজব আলীর ছেলে আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে আল আমিন (২৮), নাগরপুর উপজেলার চর লক্ষীপুর এলাকার অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩)। জয়নাল আবেদীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী প্রশাসনিক (শিশু কল্যাণ) পদে কর্মরত।

র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন শুক্রবার সন্ধ্যা ৭টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার ঢাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সদস্য মাহবুবকে গ্রেফতার করে। মাহবুবকে জিজ্ঞাসাবাদে টাঙ্গাইলে আরও সক্রিয় সদস্যদের অবস্থান নিশ্চিত হয়।

এরপর র‌্যাব-১৪ গভীর রাতে সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। বেল্লাল হোসেনের তথ্যের ভিত্তিতে জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, আল আমিন ও অপূর্ব ব্যানার্জীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীদের প্রবেশপত্র ও আসল সার্টিফিকেট জব্দ করা হয়।

গ্রফেতারদের নামে শেরে বাংলা নগর থানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মামলা দায়ের করা হয়েছে। তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here