টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বাঁচামরার ম্যাচে মুখোমুখি ভারত ও জিম্বাবুয়ে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে দুই দলেরই জয় প্রয়োজন।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ফলে ভারত প্রথমে ব্যাটিং করবে।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদিপ সিং, বরুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, ডিয়ন মায়ার্স, রায়ান বার্ল, সিকান্দার রাজা (অধিনায়ক), টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, তিনোতেন্দা মাপোসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

