কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত আহনাফ আবরার মোরশেদ (ওয়ামিক)-এর নামাজের জানাজা কানাডার স্থানীয় সময় আগামীকাল বুধবার বাদ জোহর নাগেট মসজিদে ৪৪১ নাগেট অ্যাভিনিউ, স্কারবোরোতে অনুষ্ঠিত হবে।
নামাজের জানাজার পর তাকে ২৫০৫ ব্রক রোড, নর্থ পিকারিং, ডাফিন মিডোজ সেমেট্রিতে দাফন করা হবে।
ওয়ামিক টরন্টোতে কানাডার স্থানীয় সময় রবিবার বিকেল ৩টা ৫ মিনিটের দিকে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
পরিবারের পক্ষ থেকে জানাজায় শরিক হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনার অনুরোধ করা হয়েছে।

