পুষ্টিগুণে ভরপুর টমেটো শীতের সবজি হিসেবে অন্যতম। তবে সারাবছরই টমেটো পাওয়া যায়। স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের জন্য উপকারী। ভিটামিন-এ, সি, কে, ফলেট এবং পটাসিয়ামের চমৎকার উৎস টমেটো। চলুন জেনে নেই পুষ্টিগুণে ভরপুর টমেটো চলুন জেনে নেই টমেটো পুষ্টিগুণ-
ভিটামিন ও খনিজের ভালো উৎস
টমেটোতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে এবং ফলেট। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ত্বক ও চোখের সুস্থতা বজায় রাখে এবং রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এতে থাকা পটাশিয়াম হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী।
লাইকোপিনে ভরপুর অ্যান্টি-অক্সিডেন্ট
টমেটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো লাইকোপিন-এক ধরনের শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এটি শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল কমাতে সাহায্য করে এবং হৃদ্রোগ ও কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক। রান্না করা টমেটোতে লাইকোপিন আরও ভালোভাবে কাজ করে।
ত্বক ও চুলের যত্নে টমেটো
নিয়মিত টমেটো খেলে ত্বক উজ্জ্বল থাকে, ব্রণ কমাতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকেও ত্বককে কিছুটা সুরক্ষা দেয়। এতে থাকা ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করতেও সহায়ক।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
কম ক্যালরি ও বেশি পানি ও ফাইবার থাকায় টমেটো ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সালাদ, স্যুপ বা জুস-যেভাবেই খাওয়া হোক না কেন, এটি পেট ভরা অনুভূতি দেয়।

