ঝিনাইদহে ব্যবসায়ীর আত্মহত্যা

0
ঝিনাইদহে ব্যবসায়ীর আত্মহত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুরে ঋণের চাপে নিজের লাইসেন্স করা বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম নজু (৭২) নামের এক কাপড় ব্যবসায়ী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সলেমানপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নজরুল ইসলাম নজু ওই গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কোটচাঁদপুর শহরে গার্মেন্টস ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সলেমানপুর গ্রামে দুইতলা বাড়িতে স্ত্রী, ছেলে ও ছেলের বউকে নিয়ে বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি দোতলা থেকে নেমে নিচতলার একটি কক্ষে যান এবং যাওয়ার আগে দোতলার প্রধান গেটে সিটকিনি লাগিয়ে দেন। ভোরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এতথ্য নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ব্যাংকসহ বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছিলেন ওই ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে, ওই ব্যবসায়ী ঋণের চাপে আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here