ঝিনাইদহে ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন বিতরণ ও আলোচনা সভা

0
ঝিনাইদহে ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন বিতরণ ও আলোচনা সভা

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ঝিনাইদহে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি শেখ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের এমপি ও জেলা জামায়াতের আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর।

শহর শাখার সেক্রেটারি তানজিম বিন আলীমের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জামায়াতের সাবেক আমীর এবং ঢাকার মওদূদী রিসার্চ সেন্টারের পরিচালক ড. মুজাম্মেল হক। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন ছাত্রশিবির শহর শাখার সাবেক সভাপতি আব্দল্লাহ আল মামুন।

আলোচনা সভা শেষে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here