ঝিনাইদহের সীমান্তে ৫০ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

0
ঝিনাইদহের সীমান্তে ৫০ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহের মহেশপুরে তিন পিস স্বর্ণের বারসহ আমিরুল ইসলাম (৫৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক আমিরুল ইসলাম মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের আকাম উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে স্বর্ণের বার ভারতে পাচার করার উদ্দেশে সীমান্তের দিকে যাচ্ছে এক ব্যক্তি। এমন খবর পেয়ে অভিযানে নামে বিজিবি। শুক্রবার দুপুরের দিকে পুলিয়ানপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৬০/১০৫ আর হতে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি মিলের সামনের পাকা রাস্তা থেকে আমিরুলকে তিনটি স্বর্ণের বারসহ আটক করে। জব্দ করা স্বর্ণের ওজন ৩৪৯.৮০ গ্রাম, যার সিজার মূল্য ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক আমিরুলকে মহেশপুর থানায় সোপর্দ এবং জব্দ করা স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here