ঝিনাইগাতীতে বিজিবির বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক

0
ঝিনাইগাতীতে বিজিবির বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর একটি বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার মহিলা আদর্শ ডিগ্রি কলেজে অবস্থিত ওই বেইজ ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক শেরপুর জেলায় কর্মরত বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। বৈঠকে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন, সরাইল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমীন বায়েজীদ।

এ ছাড়া শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার নির্বাচনী দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here