জো বাইডেনের ত্বকের ক্যানসার কোষ অপসারণে অস্ত্রোপচার

0
জো বাইডেনের ত্বকের ক্যানসার কোষ অপসারণে অস্ত্রোপচার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ত্বক থেকে ক্যানসারযুক্ত কোষ অপসারণের জন্য অস্ত্রোপচার করিয়েছেন। এখন ভালোভাবে সেরে উঠছেন তিনি। বৃহস্পতিবার এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম

মুখপাত্র জানান, বাইডেন মোহস সার্জারি (এমন একটি অস্ত্রোপচার, যেখানে ধাপে ধাপে ত্বক কেটে ক্যানসার পুরোপুরি বের করে নেওয়া হয়) সার্জারি করিয়েছেন।  

৮২ বছর বয়সী বাইডেনকে সম্প্রতি তার মাথার ডান পাশে একটি ক্ষত দেখা গিয়েছিল। ২০২৩ সালে বাইডেনের বুকের ক্যান্সারাক্রান্ত ত্বকের ক্ষত সারানো হয়েছিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালেই। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগে ত্বকের কিছু ক্যানসার অপসারণ করিয়েছিলেন।

জানুয়ারির পর থেকে বাইডেন জনসমক্ষে বেশি আসছেন না, খুব কমই জনসভায় উপস্থিত থাকছেন। বাইডেন দম্পতি দীর্ঘদিন ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই ও চিকিৎসার প্রচারণায় কাজ করে আসছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার পর থেকে বাইডেন বেশির ভাগ সময়েই আড়ালে থেকেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here