জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে : পার্থ

0
জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে : পার্থ

জুলাই সনদ ইস্যুতে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

রবিবার ভোলা শহরের উকিলপাড়ার শান্ত নীড় প্রাঙ্গণে তার বাবা নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পার্থ বলেন, ‘শুধু শুধু বিরোধী দল থেকে এমন একটা বিভ্রান্তি সৃষ্টি করা যে, আমরা জুলাই সনদ মানি না বা মানবো না। আমরা জুলাই সনদকে মানি। জুলাই সনদের প্রত্যেকটা দফাকে সম্মান করি। জুলাই সনদের স্প্রিটকে আমরা ধারণ করবো। একই সঙ্গে আমরা সংবিধানকেও রেসপেক্ট করবো। আমরা আমাদের মতো করে করবো। প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও দিয়েছেন। আইনমন্ত্রীও  দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এটাকে বিরোধী দল থেকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে, আমাদেরকে আর বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে দাঁড় করিয়ে দিচ্ছে। আমার মনে হয় বিরোধী দলকে এখান থেকে সরে আসা উচিত।’

পার্থ আরও বলেন, ‘শীগ্রই ভোলা-বরিশাল সেতু একনেকের মিটিং এ পাশ হবে। পাশাপাশি ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই মেডিকেল কলেজ ভোলা সদরে হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here