জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ : ফারুকী

0
জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ : ফারুকী

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ, জুলাই প্রতিবাদের প্রবল উচ্চারণ। জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের প্রেরণা। ২৪’র জুলাইয়ে আবারও আমাদের তরুণরা রক্তস্নাত এ পলল ভূমিতে মুক্তির বীজ বপণ করেছে। দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছে জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়। ‘মাতৃভূমি অথবা মৃত্যু’- সময়ের সাহসী এ অঙ্গীকারকে ধারণ, পালন ও লালন করেই আমাদের তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে জুলাইয়ে।

শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত চারদিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথিদের বক্তৃতায় এসব কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ফ্যাসিস্ট আরোপিত কালচারাল হেজিমনির ফ্রেম ভেঙে দিয়ে দেশজ সংস্কৃতির বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তৃতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে নিরন্তর এগিয়ে যেতে হবে। 

সংগঠনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদিক কায়েম, আজিজুর রহমান আজাদ, নূরুল ইসলাম প্রমুখ।

চারদিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, স্টল, গ্রাফিতি অংকনসহ নানা অনুষঙ্গ সন্নিবেশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here