জুনে কুয়ালালামপুর মাতাবেন কণ্ঠশিল্পী ঐশী

0
জুনে কুয়ালালামপুর মাতাবেন কণ্ঠশিল্পী ঐশী

কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশীর একক কনসার্ট। আগামী ২৮ জুন রাত সাড়ে ৮টায় এইচজিএইচ কনভেনশন সেন্টারে এ আয়োজন করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক্সট্রিম ফাইভ প্রোডাকশনস।

এ উপলক্ষ্যে রবিবার (৫ এপ্রিল) কুয়ালালামপুরের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কনসার্টের বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাতো রোশন দাস।

তিনি বলেন, ঐশীর মতো গুণী শিল্পীকে মালয়েশিয়ায় নিয়ে আসা গর্বের বিষয়। দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরতেই এ আয়োজন। ঐশী তার নিজস্ব স্টাইলে ‘গাড়ি চলে না’ এবং ‘নামায়া’র মতো জনপ্রিয় গানগুলো দিয়ে দর্শক মাতাবেন বলে আশা করা হচ্ছে। দর্শকদের জন্য টিকিটের ওপর ৪০ শতাংশ বিশেষ ছাড়ের (আর্লি বার্ড অফার) ঘোষণাও দেওয়া হয়েছে।

কনসার্টের টিকিট পাওয়া যাবে আগামী ২৪ এপ্রিল থেকে ‘টিকিট টু ইউ’ এবং ‘এয়ারএশিয়া মুভ’ প্ল্যাটফর্মে। বিশেষ অফারের আওতায় ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৪০ শতাংশ ডিসকাউন্টে টিকিট কেনা যাবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪ রিঙ্গিত থেকে ৫৮৮ রিঙ্গিত পর্যন্ত।

টিকিটের ক্যাটাগরি অনুযায়ী ভিভিআইপি দর্শকরা পাবেন মিট অ্যান্ড গ্রিট, পোস্টার ও রিফ্রেশমেন্টের সুবিধা। এ ছাড়া ভিআইপি, রক জোন (স্ট্যান্ডিং) এবং সাধারণ ক্যাটাগরির টিকিটও পাওয়া যাবে। টিকিট মূল্যের ওপর আট শতাংশ বুকিং ফি প্রযোজ্য হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here