জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ড

0
জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ড

ডানেডিনে অধিনায়ক অ্যামেলিয়া কের’র হ্যাটট্রিক ও অলরাউন্ডার নৈপুন্যে সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এর মধ্যে দিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে হোয়াইট ওয়াশ নিয়েছে কিউরা।

ম্যাচে নিউজিল্যান্ড অধিনায়ক ব্যাট হাতে ৮০ রানের পাশাপাশি বল হাতে হ্যাটট্রিকের সহায়তায় ২২ রানে নেন ৫ উইকেট। এদিন প্রথমে ব্যাট করে কিউরা নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩০৩ রান করে। ১০৬ বলে দশটি চারের সাহায্যে অ্যামেলিয়া কের ইনিংসকে এগিয়ে নিয়ে যান।

এছাড়া ম্যাডি গ্রিন ৭৩ বলে ১২টি বাউন্ডারিতে ৯৪ রান এবং ব্রুক হ্যালিডে করেন ৪০ রান। শেষ দিকে ইসাবেলা গেজের ক্যামিও ইনিংস ৩০০ রানের গণ্ডি অতিক্রম করে। জিম্বাবুয়ের হয়ে ক্রিস্টাবেল চ্যাটোনজওয়া ৪৮ রানে ২টি উইকেট নেন এবং টেন্ডাই মাকুশা, আদেল জিমুনু এবং প্রেশিয়স মারাঞ্জে একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ২৭.১ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। লরিন শুমা ৪১ বলে ৩৪ রান করেন। রোজমেরি মাইর ১৬ রানে ২টি এবং নেনসি প্যাটেল ১৬ রানে ১টি উইকেট নেন।

কিউ অধিনায়ক ৩.১ ওভারে অড্রে মাজভিশায়া, টেন্ডাই মাকুশা এবং নোমভেলো সিবান্দাকে আউট করে হ্যাটট্রিক করেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা ও সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এই সিরিজে কিউ অধিনায়ক ১৪০ রান এবং ১৬ উইকেট নিয়েছেন।

আগামী ১৫ মার্চ থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here