জায়েদ খানের এবারের অতিথি সামিরা খান মাহি

0
জায়েদ খানের এবারের অতিথি সামিরা খান মাহি

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে এবার অতিথি হিসেবে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। জায়েদ খান জানান, ‘এবারের পর্বে চমক হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।। প্রথমবারের মতো একসঙ্গে গানের তালে তার সঙ্গে নেচেছি। সেই সঙ্গে তার জীবনের নানা অজানা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি।’

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে সাধারণত দেশ ও প্রবাসের পরিচিত মুখদের নিয়ে খোলামেলা আলোচনা ও বিনোদনধর্মী পরিবেশনা থাকে। জায়েদ খান বলেন, দর্শকদের জন্য আসন্ন এই পর্বে থাকছে জমজমাট আড্ডা, নানা অজানা গল্প ও তারকার ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। প্রথম মৌসুমে ১২টি পর্ব প্রচারের পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে অনুষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here