জামিন পেলেন নোবেল

0
জামিন পেলেন নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হওয়া গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। 

মঙ্গলবার শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ। 

এদিন গ্রেফতার আসামি নোবেলকে আদালতে হাজির করা হয়। এরপর জামিন চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী।

শুনানি শেষে নোবেলের জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে, ২ ফেব্রুয়ারি গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে একই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গতকাল সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ।

গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। 

মামলার অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন গায়ক নোবেল। পরে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন তিনি। অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়।

তদন্ত শেষে গত ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান।

নোবেল ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন, নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক ও পরিচিত মাসুদ রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here