জামালপুরে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

0
জামালপুরে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

জামালপুরে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার শহরের আরামবাগ এলাকায় ঈদ সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, আরামবাগ আবাসিক এলাকার সভাপতি সুরুজ আলী, এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুরের সভাপতি ফজলে এলাহী মাকাম এবং সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম জাকির।

এসময় বক্তারা বলেন, ঈদ উপহার হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হচ্ছে। তারা এ ধরনের মানবিক উদ্যোগে সরকারসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

পরে প্রতিটি পরিবারের মাঝে চাল, তেল, ডাল, চিনি, লবণ, আলু, সেমাই, দুধ, খেজুর ও সাবান বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here