জামালপুরে তাতী দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

0
জামালপুরে তাতী দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরে তাতী দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা তাতী দল ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে।

জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথি হিসেবে এসব বস্ত্র বিতরণ করেন। 

জেলা তাতী দলের আহ্বায়ক আনিছুর রহমান লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রতিটি এলাকায় ধনী ও দরিদ্র উভয় শ্রেণির মানুষ বসবাস করে। বিত্তবানরা পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিলেও দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের কাছে ঈদ অনেক সময় নিরানন্দ হয়ে ওঠে।

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া, অনগ্রসর ও হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

এসময় জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, সদস্য সচিব মাসুদুর রহমান, শহর তাতী দলের আহ্বায়ক আজমল খান সফিক, সদস্য সচিব ফরাস উদ্দিন লিটনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সমাজের অনগ্রসর ও পিছিয়ে পড়া শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here