জামাতে নামাজ পড়ে পাওয়া গেলো উপহার

0
জামাতে নামাজ পড়ে পাওয়া গেলো উপহার

নোয়াখালীর বেগমগঞ্জ ৪০ দিন তাকবীরে উলার সাথে মসজিদে জামাতে নামাজ আদায়কারী শিশু কিশোররা পেলো সাইকেল উপহার। উপজেলার কুতুবপুর জামাল উদ্দিন ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গনে আজ দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাওমী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত। মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এতে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স নোয়াখালী অফিসের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনির, সাংবাদিক ইয়াকুব নবী ইমন, ডাক্তার আক্তারুজ্জামান বাদল, সমাজসেবী গোলাম শাহরিয়ার রিংকুসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বাই সাইকেলের পাশাপাশি সব প্রতিযোগিকে সান্ত্বনা পুরস্কার নগদ অর্থ, সম্মাননা ও রাহনুমা পাঠাগারের পক্ষ থেকে বই উপহার দেয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ী সাতজনকে বাইসাইকেল ও বাকিদেরকে সান্ত্বনা পুরস্কারসহ ৫১ জনকে পুরস্কৃত করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। পুরস্কার পেয়ে খুশি শিশু কিশোররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here