জাতীয় ভোটার দিবস ২ মার্চের পরিবর্তে ফের ১ মার্চে নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে সিদ্ধান্ত আসলে জানা যাবে ভোটার দিবস কবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচনবিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তা-ভাবনা শুরু হয়।
২০১৯ সালে ১ মার্চ ভোটার দিবস পালন করা হলেও ১ মার্চ ‘বিমা দিবস’ থাকায় ২০২০ সালে ভোটার দিবসকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস ঘোষণা করে ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

