জয়পুরহাটে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, জরিমানা

0
জয়পুরহাটে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, জরিমানা

জয়পুরহাট পৌর শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার বিকেলে শহরের মাছুয়া বাজার থেকে পাচুর মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের প্রধান সড়কের দুই ধারের ফুটপাত অবৈধ ভাবে দখল করে দোকানের মালামাল রেখে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ পথচারীদের। দোকানের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকার পরেও ওই সব অসাধু ব্যবসায়ীরা ফুটপাত দখল করে নেয়। 

এ সময় ফুটপাতে অবৈধভাবে রাখা মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলার পরও এক ব্যবসায়ী রাস্তা দখল করে দোকান করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস বলেন, জনসাধারণে চলাচল ও সড়কের দু’পাশে নির্বিঘ্নে যাতে যানবাহন চলাচল করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় জয়পুরহাট সদর ট্রাফিক বিভাগের শহর ও যান পুলিশ পরিদর্শক মোমেন আলী, সারজেন্ট বিপুল, এস আই মেহেদী  উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here