জয়পুরহাটে দুই হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0
জয়পুরহাটে দুই হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের বাজলা স্কুল মাঠে অধ্যক্ষ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান উপকারভোগীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, আটা, চিনি, সেমাই, তেল ও গুঁড়া দুধ।

ঈদ সামগ্রী পেয়ে সবুক নগর মহল্লার মালেকা বানু, সরদার পাড়া মহল্লার আলেয়া বেগম, শান্তিনগর মহল্লার আসলাম হোসেন, বুলু পাড়া মহল্লার আব্দুল মতিন সন্তুষ্টি প্রকাশ করেন।

জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা ও ৩১ দফার আলোকে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধাবঞ্চিত দুই হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এছাড়া আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে আমরা সব ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব। 

এ সময় সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ, উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সোহেল, বম্বু ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মণ্ডলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here