জয়পুরহাটে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

0
জয়পুরহাটে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা টিএনটি পাড়ার মৃত মমতাজের ছেলে মোঃ মুনসুর (৪৮), শিধইল বম্বুর মৃত আলাউদ্দিনের ছেলে আহসানুর ইসলাম (৩৫) ও সদর উপজেলার উত্তর জয়পুর এলাকার আবু তালেব মন্ডলের ছেলে শাহারুল ইসলাম (৫০)।

(ওসি) আসাদুজ্জামান জানান,  গত ২৭ মার্চ ভোরে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের দুদিয়াপাড়া গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মিজানুর রহমান বাদী হয়ে একই তারিখে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ডিবি পুলিশ এই চোর চক্রটিকে ধরতে অভিযানে নামে। এরই ধারবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় গতরাতে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের বাড়ি তল্লাশী করে চুরি হওয়া একটি ট্রান্সফরমার, একটি ট্রান্সমিটার ট্যাংক সংযুক্ত রাখার হ্যাঙ্গার ও একটি ট্রান্সমিটার ট্যাংকের ভিতর থাকা কয়েলসহ চুরি হওয়া ও চুরির কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here