জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব: গয়েশ্বর চন্দ্র রায়

0
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতিবিদদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে তাদের পাশে থাকতে হবে এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমখানার ছাত্রদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের মানুষ একটি সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে রাজনীতিবিদদের সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই রাজনৈতিক নেতাদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে তাকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি অনৈতিক কাজে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের সুনাম ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ না করার আহ্বানও জানান তিনি।

ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here