ছাগলনাইয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

0
ছাগলনাইয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় নগদ ৬১ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার, যার বাজার মূল্য প্রায় এক লাখ ৩০ হাজার টাকা।

শনিবার ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. হাবিজ উদ্দিন।

গ্রেফতারকৃত আসামিরা হলো- মো. মেহেদী হাসান (১৯), মো. হৃদয় ওরফে সুন্দরী (১৬), আল-আমিন (১৫), মো. শাহীন (১৬), মো. সুমন (৩৩), মোসা. নাজমা বেগম (৪২)। তাদের সবারই ঠিকানা বিভিন্ন জেলা ও এলাকায় ভাসমান ও ভাড়াটিয়া।

সূত্র জানায়, গত ৩১ মে ভোর রাতে ফেনী সদর এলাকার দিলরুবা আক্তারের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বড় মেয়ে সাদিয়াতুল মুনতাহাকে জিম্মি করে প্রায় ১ লাখ ৫০ হাজার নগদ টাকা ও ১৪ ভরি ৫ আনা ওজনের স্বর্ণালঙ্কার লুট করে।

চোরেরা ভয়ভীতি প্রদর্শন করে শিশুসন্তানসহ বড় মেয়েকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর থানায় মামলা দায়ের হলে ছাগলনাইয়া থানা পুলিশ অভিযান শুরু করে।

তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, আসামি সুমনের নিকট থেকে উদ্ধার করা হয় ৫ হাজার টাকা, হৃদয়ের মায়ের হেফাজত থেকে পাওয়া যায় নগদ ৫৬ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার (১টি চেইন ও ১ জোড়া কানের ফুল, যার ওজন ১১.৮৯ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১,২৮,৫০০/- টাকা)।

অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here