ছক্কা হাঁকিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যাটসম্যান

0
ছক্কা হাঁকিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যাটসম্যান

ক্রিকেট মাঠে ছক্কা হাঁকিয়ে উদযাপনের মুহূর্তেই মর্মান্তিক মৃত্যু হলো ভারতের পাঞ্জাবের ক্রিকেটার হরজিত সিংয়ের। প্রতিপক্ষের বোলারের বল উড়িয়ে সীমানার বাইরে পাঠিয়ে ঠিক সেই সময়েই জীবনের শেষ ইনিংসটি খেললেন ৪২ বছর বয়সী এই ব্যাটার।

ঘটনাটি ঘটে ফিরোজপুরের ডিএভি স্কুল মাঠে, একটি স্থানীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছিলেন হরজিত। ছক্কা মারার পর নন-স্ট্রাইকে থাকা সতীর্থের সঙ্গে কথা বলতে পিচের মাঝ বরাবর এগিয়ে যান তিনি। কিন্তু কয়েক কদম হাঁটার পর হঠাৎ করেই বসে পড়েন, এরপর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তেই খেলা থেমে যায়।

মাঠের খেলোয়াড়রা দ্রুত ছুটে আসেন এবং সিপিআর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হরজিতের। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এই মর্মান্তিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিষয়টি ক্রিকেটপ্রেমীদের মাঝে শোকের ছায়া ফেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here