ছক্কার বৃষ্টিতে ইংল্যান্ডের সামনে ভারতের রান পাহাড়

0
ছক্কার বৃষ্টিতে ইংল্যান্ডের সামনে ভারতের রান পাহাড়

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ছক্কার রেকর্ড গড়ে ইংল্যান্ডের সামনে ২৫৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে পাহাড়সম রান তোলে ভারতীয় ব্যাটাররা। ভারত এই ইনিংসে ছক্কা মেরেছে ১৯টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।

আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ওপেনার অভিষেক শর্মা মাত্র ৯ রান করে আউট হন। তবে দ্বিতীয় উইকেটে দলকে সামাল দেন সঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। এই জুটিতে আসে ৯৭ রান। ইশান ১৮ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন।

এরপর আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান স্যামসন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪২ বলে ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৮৯ রান করে আউট হন তিনি। উইল জ্যাকসের বলে ফিল সল্টের হাতে ক্যাচ তুলে দেন এই ডানহাতি ব্যাটার।

দ্রুত রান তোলার লক্ষ্য নিয়ে চার নম্বরে নেমে কার্যকর ইনিংস খেলেন শিবম দুবে। তিনি ২৫ বলে ১টি চার ও ৪টি ছক্কায় করেন ৪৩ রান। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব বড় ইনিংস খেলতে পারেননি; ৬ বলে ১১ রানেই থামেন।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। হার্দিক ১২ বলে ২৭ এবং তিলক ৭ বলে ২১ রান করেন। এছাড়া অক্ষর প্যাটেল ২ রান করে অপরাজিত থাকেন এবং বরুণ চক্রবর্তী রান না করেই ক্রিজে থাকেন।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন উইল জ্যাকস ও আদিল রশিদ। এছাড়া একটি উইকেট পান জোফরা আর্চার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here