ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলতি মাসে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে জায়গা হয়নি পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগের দল আল নাসরের হয়ে খেলার সময় পেশির চোটে পড়েন ৪১ বছর বয়সী এই খেলোয়াড়। তবে ইনজুরি কাটিয়ে সৌদি আরবে ফেরার একদিন পরই অনুশীলনে শুরু করেছেন রোনালদো।
পর্তুগিজ এই সুপারস্টার এক্সে দেওয়া পোস্টে আল নাসরের প্রশিক্ষণ কেন্দ্রে নিজের অনুশীলনের ছবি শেয়ার করেছেন।পোস্ট করে তিনি লেখেন, “ফিরে এসে ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে।”
আগামী ৩ এপ্রিল আল নাজমার মুখোমুখি হবে আল নাসর। এদিকে পর্তুগালের ম্যানেজার রবার্তো মার্তিনেজ ইতোমধ্যেই জাতীয় দলের সর্বশেষ স্কোয়াডে রোনালদোর অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, রোনালদোর চোট গুরুতর নয়। তিনি সেরে ওঠার জন্য ‘এক বা দুই সপ্তাহ’ সময় লাগেব।
বিশ্বকাপের আগে পর্তুগিজ তারকার শতভাগ ফিট হওয়ার বিষয়ে নজর রাখছেন বলে জানানও রবার্তো মার্তিনেজ।

