চোট থেকে সেরে উঠতে কতদিন লাগবে রোনালদোর?

0
চোট থেকে সেরে উঠতে কতদিন লাগবে রোনালদোর?

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে তিনি চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি সৌদি ক্লাব আল নাসরের হয়ে আল ফাইহার বিপক্ষে ম্যাচে এই ইনজুরিতে পড়েন রোনালদো। ওই ম্যাচে আল নাসর ৩-১ গোলে জয় পেলেও ৮১তম মিনিটে অস্বস্তি অনুভব করায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

ক্লাব সূত্রে জানা গেছে, রোনালদোর শারীরিক অবস্থার উন্নতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকদের ধারণা, এই ইনজুরির কারণে তাকে প্রায় দুই থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

তবে পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী এগোলে জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here