চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল সম্পদ দখলের হুমকি ট্রাম্পের

0
চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল সম্পদ দখলের হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে উত্তেজনার মধ্যে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের অবকাঠামোর ওপর হামলার ইঙ্গিত দেন।

ট্রাম্প বলেন, ইরান দ্রুত কোনো চুক্তিতে রাজি না হলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হতে পারে। এমনকি তিনি ইরানের তেল সম্পদ দখলের কথাও বিবেচনায় রয়েছে বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।

তবে একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরানের কিছু কর্মকর্তা ইতোমধ্যে আলোচনায় অংশ নিয়েছেন এবং খুব শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সোমবারের মধ্যে চুক্তি হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, তেহরান থেকে ট্রাম্পের এ ধরনের দাবিকে নাকচ করা হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার বিষয়ে ট্রাম্প অতীতে যেসব দাবি করেছেন, তার কোনো ভিত্তি নেই।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here