চাঁদপুরে বিএসটিআইয়ের অভিযানে একটি বেকারিকে জরিমানা

0
চাঁদপুরে বিএসটিআইয়ের অভিযানে একটি বেকারিকে জরিমানা

চাঁদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের যৌথ উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই বিস্কুট, কেক ও ব্রেড পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার এবং সংশ্লিষ্ট বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে উপজেলার মোহাম্মদিয়া বেকারিকে বিএসটিআই আইন, ২০১৮-এর ২৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল (ফিল্ড অফিসার, সিএম), এস. এম. শাকিল ইউসুফ (ফিল্ড অফিসার) এবং শামস তাবরেজ (পরিদর্শক, মেট্রোলজি) প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here