চলতি মাসে একাধিক তাপপ্রবাহ ও কালবৈশাখীর পূর্বাভাস

0
চলতি মাসে একাধিক তাপপ্রবাহ ও কালবৈশাখীর পূর্বাভাস

চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

রবিবার মার্চ মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। চলতি মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের প্রধান নদনদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজ থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here