ঘন কুয়াশায় কমতে পারে দৃষ্টিসীমা, নৌযান চলাচলে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

0
ঘন কুয়াশায় কমতে পারে দৃষ্টিসীমা, নৌযান চলাচলে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমতে পারে। তবে কোনো সংকেত দেখাতে হবে না। 

শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও এরচেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here