বৈরী আবহাওয়া সত্ত্বেও আইপিএলের ম্যাচগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যান ও পিচ কিউরেটরদের ২৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন(এসিএ)।
চলতি মৌসুমে বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ম্যাচ বৃষ্টির কবলে পড়ে। তবে স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যান ও পিচ কিউরেটরদের অক্লান্ত পরিশ্রমে সব কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সবশেষ ওই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭ রানে জয় পায় রাজস্থান রয়্যালস।
এক বিবৃতিতে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিউরেটর এবং গ্রাউন্ডসম্যানরা সর্বোচ্চ মান বজায় রেখে পিচ প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করেছেন। ম্যাচগুলো সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। যা জাতীয় পর্যায়ে ভেন্যুটির ক্রমবর্ধমান সুনাম ধরে রাখতে সাহায্য করেছে।
চলতি আসরে বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র চারটি ম্যাচে ২৬৬.৬৭-এর অবিশ্বাস্য স্ট্রাইক রেটে ২০০ রান করেছেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৫ বলে অর্ধশতক করেন। এরপর গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যথাক্রমে ১৪ বলে ৩১ ও ৩৯ রানের দুটি দ্রুতগতির ইনিংস খেলেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচসেরা ইনিংস খেলার পর, তিনি টুর্নামেন্টে এখন পর্যন্ত ২০০ রান করে অরেঞ্জ ক্যাপ ধরে রেখেছেন। ১৮৩ রান করে তার পেছনে রয়েছেন যশস্বী জয়সওয়াল। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আজ রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস।

