বরিশালের গৌরনদীতে ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার ভোর রাতে তাদের আটক করা হয় বলে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান খান জানিয়েছেন।
আটককৃতরা হলেন- উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর গ্রামের বাসিন্দা সরোয়ার প্যাদা (৫৫) ও তার ছোট ভাই বাচ্চু প্যাদা (৪৫)।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী মিয়ারচর গ্রামে অভিযান করে। এ সময় সরোয়ার প্যাদার ঘর থেকে ছয়টি ককটেল ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আইনে দুই ভাইরের বিরুদ্ধে মামলা করেছে। পরে ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

