গোয়ালন্দে ট্রাকচাপায় দুইজন নিহত

0
গোয়ালন্দে ট্রাকচাপায় দুইজন নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার সপ্তবর্না তেলের পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২) এবং রাজবাড়ী জেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর গ্রামের মৃত ইদ্রিস পাটোয়ারির ছেলে সোবহান পাটোয়ারি (৪৫)।

দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইফতারের পর তেলের পাম্পে গাড়ির দীর্ঘ সিরিয়াল তৈরি হয়। নিজেদের গাড়িতে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন স্বপন মিয়া ও সোবহান পাটোয়ারি। এ সময় পাম্পে তেল নিতে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে পুলিশ তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here