গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

0
গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৯৯০ পিস বুপ্রেনরফিন এম্পুল ইনজেকশনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলস এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রেজিয়া বেগম (৩২) দিনাজপুরের হাকিমপুর উপজেলার নয়াপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় এক নারী যাত্রীর ব্যাগ থেকে ৯৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, জব্দ করা ইনজেকশনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯৫ হাজার টাকা। এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশনগুলো সংগ্রহ করে বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here