গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

0
গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ শয়নঘরের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ। নিহত শিক্ষিকার নাম শামসুন্নাহার রুমা (৪৫)। তিনি উপজেলার চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চকগোবিন্দ এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রুমা ওই বাসায় একাই বসবাস করতেন। এক মাস আগেও একই বাসায় চুরির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, দুপুর গড়িয়ে গেলেও রুমার ঘর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হয়। এরপর পাশের বাসার এক নারী ভেতরে গিয়ে দেখতে পান শয়নঘরের দরজা খোলা এবং রুমা মেঝেতে হাত-পা বাঁধা এবং মুখ বাঁধা অবস্থায় নিথর পড়ে আছেন। এ সময় ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here