গোপালগঞ্জে ২ ব্যবসায়ীকে জরিমানা

0
গোপালগঞ্জে ২ ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত মূল্যে বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নং ওয়াার্ড ও চৌরঙ্গী এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করছিলো গোপালগঞ্জের পিএম এন্টার প্রাইজের কর্মচারী সাদ্দাম শেখ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে মাসুদ মোল্লা নামের এক ব্যবসায়ীকে কৃষি বিপনন ও পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে ডিজেল মজুদ করে ওই দু’ ব্যবসায়ী অপরাধ করেছেন। তাই তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here