গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।
আশিক কবির জানান, মুকসুদপুর উপজেলা সদর বাজারের ব্যবসায়ী মো. শাহ জালাল তার ব্যাবসা প্রতিষ্ঠান মেসার্স জালাল এন্টারপ্রাইজে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত করে রেখেছে এমন গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে তার দোকানে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। সেজন্য আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গ্যাস ও জ্বালানি মজুত প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে।

