গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা

0
গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা

নেত্রকোনায় স্বামীর বাড়ি থেকে নুরজাহান নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

এর আগে শনিবার রাতে খবর পেয়ে পুলিশ নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া মারাদিঘী গ্রামের টিটু মিয়ার বাড়িতে গিয়ে বারান্দায় রাখা লাশ উদ্ধার কের। গৃহবধু নূরজাহান কুমিল্লা জেলার চান্দিনা পৌর এলাকার কোরবানপুর গ্রামের মজলু মিয়ার মেয়ে।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, নুরজাহান ও টিটু দুজনেই পূর্বের একাধিক বিবাহ হয়েছে। পরবর্তীতে তারা গত ১০ মাস পূর্বে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত শনিবার রাতে দাওয়াত খেয়ে স্বামী স্ত্রী ঝগড়া করে বাড়িতে ফেরেন। পরে পুলিশ খবর পায় নুরজাহান ঘরের আড়ার সাথে ঝুলে গৃহবধু নুরজাহান আত্মহত্যা করেছে। তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। কিন্তু পুলিশ গিয়ে লাশ টিটিুর বাড়ির বারান্দায় পায়। সেখান থেকে উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করে। এদিকে রবিবার সকালে নুরজাহানের স্বজনরা আসলে লাশের ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়। 

ওসি মো. আল মামুন সরকার আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়ন্তদন্ত সম্পন্ন হয়েছে। আমি এবং সার্কেল স্যার নিজে গিয়েছিলাম। আইনি প্রক্রিয়া চলমান। লাশ হস্তান্তর হয়েছে। তারা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here