গাজীপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড

0
গাজীপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার দুই মাদকসেবীকে মোবাইল কোর্টে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মুনসুরপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল আমিন মিয়া (৩৪) এবং মৃত মাহিদ সিকদারের ছেলে আজিজুল সিকদার (৪৫)।

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মুনসুরপুর এলাকা থেকে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করে। ওই সময় তাদের কাছ থেকে চার পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

শনিবার সকালে গ্রেপ্তার দুইজনকে মোবাইল কোর্টে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে পৃথকভাবে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে পুলিশ তাদের কারাগারে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here