গাজীপুরে কালবৈশাখীর তাণ্ডবে বৃদ্ধের মৃত্যু

0
গাজীপুরে কালবৈশাখীর তাণ্ডবে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ধসে পড়া দোকানের চালের নিচে চাপা পরে সিরাজুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার রাতে ওই দোকানের ভেতর ঘুমিয়ে ছিলেন। কালবৈশাখী ঝড়ের সময় তিনি ঘরের চালের নিচে চাপা পড়েন। সকালে বিষয়টি টের পেয়ে বৃদ্ধকে খোঁজাখুঁজি করার সময় মৃত অবস্থায় চালার নিচ থেকে উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম (৭২) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কুনরা গ্রামে গাজী রহমানের ছেলে। তিনি তার ছেলে শাহিনকে নিয়ে শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে সিলিং বানানোর কাজ করতেন।

নিহতের ছেলে শাহিন জানান, তারা আট থেকে দশ বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে ঘরের সিলিং বানানোর কাজ করতেন। দেড় বছর আগে বাবা সিরাজুল ইসলামও তার সাথে এসে কাজে যোগ দেন। তিনি সিলিং তৈরির দোকানেই রাত যাপন করতেন। গত সোমবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ের সময় বাঁশের তৈরি ঘরের সিলিং ধ্বসে ঘুমিয়ে থাকা সিরাজুল ইসলাম চাপা পড়েন। স্থানীয়রা সকালে বিষয়টি তাকে জানালে তিনি ওই ঘরের চালের নিচ থেকে চাপা পড়া মৃত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দাফনের জন্য টাঙ্গাইলের নাগরপুরে নিয়ে যান।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, বিষয়টি কেউ থানায় জানায়নি। তবে ব্যক্তিগতভাবে জানতে পেরেছি। কেউ অভিযোগ দায়ের করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here