গাজায় খাবারের অভাবে তিন মাসের শিশুর মৃত্যু

0
গাজায় খাবারের অভাবে তিন মাসের শিশুর মৃত্যু

গাজায় পুষ্টি ও প্রয়োজনীয় ওষুধের অভাবে তিন মাস বয়সী শিশু জোডি এল-মারি মারা গেছে। আল-আকসা শহীদ হাসপাতালে শুক্রবার তার মৃত্যু হয়।

অব্যাহত ইসরায়েলি হামলার মুখে গাজায় দিন দিন খাবারের সংকট ভয়াবহ হয়ে উঠছে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়।
সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও  দুর্বল মানুষরা। 

আল জাজিরার খবর অনুসারে, শনিবার গাজা শহরের আল-তুফাহ এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। মেডিকেল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন শিশু রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে— গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮১ জন মানুষ মারা গেছেন।
আহত হয়েছেন আরও ৪২২ জন।

এদিকে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের সুখবর দিয়েছেন ট্রাম্প। মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার কঙ্গো-রুয়ান্ডা চুক্তি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, তার বিশ্বাস- গাজায় যুদ্ধবিরতি এখন খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। এ সংঘাত বন্ধে যারা কাজ করছেন, তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here