গাইবান্ধায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ হোটেলকে জরিমানা

0
গাইবান্ধায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ হোটেলকে জরিমানা

গাইবান্ধায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ক্যাবের প্রত্যক্ষ সহযোগিতায় শহরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিন হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার, (৩১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্দেশে জেলা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় পঁচা-বাসি খাবার, অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ দই রাখার কারণে তিন হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া ও ক্যাবের জেলা সভাপতি কেএম রেজাউল হক। এছাড়াও এ অভিযানে জেলা পুলিশের একটা দল অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here