গাইবান্ধায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

0
গাইবান্ধায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধা সদরের ত্রিমোহনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন নামে এক কলেজছাত্রকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।

সোমবার বিকেলে প্রতিপক্ষ রাকিবের বাড়িতে ভাঙচুর চালায় নিহত রুমনের স্বজন ও এলাকাবাসী। পরে তারা গাইবান্ধা-সাঘাটা সড়কে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। এসময় ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ত্রিমোহনী এলাকার মৃত ফারুকের ছেলে রুহিতের সঙ্গে একই গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল রবিবার রাত ১০টার দিকে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে রাকিব ধারালো ছুরি দিয়ে রুহিতকে আঘাত করেন। 

এ সময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করেন রাকিব। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সহোদর দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে জানান তিনি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here