গলায় ফাঁস, মুখ বাঁধা—সিংড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
গলায় ফাঁস, মুখ বাঁধা—সিংড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নাটোরের সিংড়ায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

উপজেলার ইন্দ্রাসুন-ইটালী রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে ছিল কালো রঙের ট্রাউজার, আর সাদা সেন্টু গেঞ্জি দিয়ে মুখ বাঁধা ছিল। তার গলায় গোলাপি টি-শার্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি পাওয়া যায়। তার আনুমানিক বয়স ২৫ থেকে ২৮ বছর।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “আমরা মুঠোফোনে খবর পেয়ে অজ্ঞাতপরিচয় এই যুবকের লাশ উদ্ধার করি। ঘটনাটি সন্দেহজনক এবং এটি অস্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here