গণহত্যা দিবসে পঞ্চগড়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

0
গণহত্যা দিবসে পঞ্চগড়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পঞ্চগড়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলার চৌরঙ্গী মোড় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করে বলেন, এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। তারা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণহত্যা দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here