গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী খেলাফত মজলিসের বিক্ষোভ

0
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী খেলাফত মজলিসের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত গণরায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসান জালালী এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য গাজি রহমতুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম মিয়াজী, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, ঢাকা মহানগর উত্তরের সম্পাদক এইচ এম খোকন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা জাকির হোসাইন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এছাড়া আজ বাদ জুমা ও বাদ আসর চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ মহানগর, সিলেট মহানগর, ময়মনসিংহ মহানগর ও জেলা, ব্রাহ্মণবাড়িয়া, শরিয়তপুর, কক্সবাজার, ফেনী জেলা এবং গোলাপগঞ্জ উপজেলাসহ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here