খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার দোয়া মাহফিল

0
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বাদ আছর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক ফজলে রাব্বি ডলার, ইনছান আলী, রাহাত রিটু, মমিনুর রশিদ সাইন, জাফর আহম্মেদ মিলন, আব্দুল ওয়াদুদ, ফেরদৌস রহমান, প্রতীক ওমর, আব্দুর রহিম, শামীম আহম্মেদসহ আরও অনেকে। 

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here